পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে ওয়াকার-মালেক-মহিউদ্দিন প্যানেলের পরিচিতি সভা হয়েছে৷ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই সভা হয়৷ সভায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াকার হাসান বীর প্রতীকসহ প্রার্থী মহিউদ্দিন আহমেদ, আবদুল আজিম জোয়ার্দ্দার, কে এম মোদাচ্ছের আলী এবং সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালেক, সাইদুর রহমান বীর প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন৷
চুয়াডাঙ্গা প্রতিনিধি