পরিচিতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে রেলওয়ে শ্রমিকদের শফিউর রহমান মিলনায়তন কমিটির পরিচিতি সভা গতকাল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সহকারী নির্বাহী প্রকৌশলী সুলতান আলী। বক্তব্য দেন সংগঠনের সম্পাদক খলিলুর রহমান, কার্যকরী সদস্য সরওয়ার আলম সেলিম, মোসলেম উদ্দিন ফকির প্রমুখ। সংগঠনের নেতা সরওয়ার আলম জানান, মিলনায়তনটি রেলওয়ে শ্রমিকদের বিনোদনের জন্য ব্রিটিশ আমলে তৈরি করা হয়। কিন্তু কয়েক বছর ধরে কমিটি না থাকায় তা বেদখল অবস্থায় ছিল। সম্প্রতি মিলনায়তনটির কমিটি গঠন করার পর এটি পুনরুদ্ধার করা হয়।