প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৬-এর দ্বিতীয় রাউন্ড উপলক্ষে পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিটি করপোরেশনের মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে এম রাহাতুল ইসলাম সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন সচিব মো. আসলাম হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মহিউদ্দিন, সদর উপজেলা পরিবার কল্পনা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, করপোরেশনের স্যানিটেশন পরিদর্শক মমতাজ বেগম প্রমুখ। সভায় স্বাস্থ্যকর্মীদের সচেতনতা বাড়াতে আলোকচিত্র প্রদর্শন করেন তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ইসতিয়াক হক।
গাজীপুর প্রতিনিধি