পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষাস্তরের প্রারম্ভিক পর্যায়ের (প্রথম থেকে তৃতীয় শ্রেণি) শিক্ষার্থীদের পড়ার দক্ষতা উন্নয়নের জন্য গতকাল মঙ্গলবার নওগাঁয় ‘রিড’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সার্কিট হাউস মিলনায়তনে এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। রিড প্রকল্পের প্রধান সমন্বয়ক মিজ লিঁয়েনা গার্টসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আমীরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিরুল ইসলাম প্রমুখ। নওগাঁ প্রতিনিধি