পরিচিতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটির প্রথম সভা ও পরিচিতি সভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মির্জাপুর কলেজ মিলনায়তনে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান (সাঈদ সোহরাব), উপজেলা বিএনপির সহসভাপতি মৃধা নজরুল ইসলাম বক্তব্য দেন।