প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বিভাগীয়, জেলা ও মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তারা তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগের নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। গত শুক্রবার রাত নয়টায় নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে ওই আশ্বাস দেন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভাগের নয়টি প্রতিষ্ঠানের পক্ষে অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রমুখ। বরিশালে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মুরাদ আহমেদের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফিরদাউস সোহাগ প্রমুখ।