পরিচিতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়নের কালিকাপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া। নরসিংদী প্রতিনিধি|