প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবগঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার বেগম রাবেয়া আহমেদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সভা হয়। সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার দাস সভা সঞ্চালনা করেন। এতে বক্তারা নতুন পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বেসরকারি মাধ্যমিক এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করায় সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তাঁরা শিক্ষকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। ধি|