পরিচিতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগের নবনির্বাচিত কমিটিসহ ছয়টি ইউনিয়ন শাখার পরিচিতি সভা গত বুধবার বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী আমজাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাখাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছানোয়ার হোসেন। বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী, সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন সরকার প্রমুখ।