পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকালে ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে পৌরসভার সচিব লিটন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আবদুল মালেক মণ্ডল। অতিথি ছিলেন আওয়ামী লীগের রাজশাহী জেলার সহসভাপতি অনিল কুমার সরকার, উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|