পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন এবং পর্যবেক্ষণ ও পরিবীক্ষণের জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স সেল গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এই সেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেলের পরিচালক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোশাররাফ হোসেন, অতিরিক্ত পরিচালক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শহীদ উজ জামান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুশফিক আহমেদ, পুরকৌশল অনুষদের ডিন আবদুস সোহবান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক শামীমুর রহমান প্রমুখ। উপাচার্য বলেন, সেলের মূল দায়িত্ব হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষা কারিকুলাম ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ।