প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা গতকাল শনিবার শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ২০ মে এই কমিটি গঠন করা হয়। পরিচিতি সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব কবির হোসেন। আলোচনা শেষে ২১ সদস্যের সদর থানা যুবদলের কমিটি ও ২২ সদস্যের পৌর যুবদলের কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।