পরিচিতিমূলক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আখালিয়া এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিক। কলেজ অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ৪১ বিজিবি সিলেটের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া আবিদা ও জান্নাতুল ইসরাতের যৌথ সঞ্চালনে বক্তব্য দেন শিক্ষক তানজিনা নবী চৌধুরী, অভিভাবক মানিকুল ইসলাম, শিক্ষার্থী নয়নুল আমিন, ফারজানা আক্তার, সৈয়দা ঈলমী প্রমুখ।