পরিচিতিমূলক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠান ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্যসচিব এ এইচ এম বেলায়েত হোসেন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।