পরিচিতিমূলক ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজে গতকাল সোমবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (২৬তম ব্যাচ) পরিচিতিমূলক ক্লাস হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অধ্যক্ষ খবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। আরও বক্তব্য দেন সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, চিকিৎসক রাধেশ্যাম সাহা প্রমুখ। অনুষ্ঠানে ২৬তম ব্যাচের ১২০ জন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।