প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বেতার রাজশাহী ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে গঠিত ‘কৈশরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব’-এর পরিচিতিমূলক সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এ ক্লাবটি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক জুলফিকার রহমান কোরাইশী। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।