পরিচিতিমূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতিমূলক সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক সভায় প্রধান অতিথি ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল জাহাঙ্গীর হাসান। ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহমুদুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভাওয়াল মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।