পরিচিতিমূলক সভা ও ক্লাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) ও ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ তথ্য জানায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ ৮ জানুয়ারি ও ক্লাস ১১ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সারা দেশে অবরোধ ও অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে ওই তারিখ স্থগিত করেছে প্রশাসন। কবে নাগাদ ক্লাস শুরু হবে, তা এখনো প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।