পরিচ্ছন্ন শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘ময়মনসিংহ ক্লিন’ নামে ময়মনসিংহ শহরে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের টাউন হল মাঠে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করা হয়। সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক। এ সময় বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সংগঠনের সদস্যরা শহরের টাউন হল মোড় থেকে জিলা স্কুল রোড পর্যন্ত সড়কের আবর্জনা পরিষ্কার করেন। প্রতি সপ্তাহে এক দিন সংগঠনের সদস্যরা ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকার সড়ক পরিষ্কারের কাজ করবেন।