পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল শনিবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ‘ভাষা শহীদ আবদুর জব্বার ছাত্র সংঘ’ ও ‘পরিবর্তন চাই’ নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গফরগাঁও পৌর শহরের এই অভিযান চলে। অভিযানে অংশ নেওয়া দুটি সংগঠন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম শিকদার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শহীদ আবদুর জব্বার ছাত্র সংঘের সভাপতি রোমান উদ্দিন ও যুগ্ম সম্পাদক আমানুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন ভাগে ভাগ হয়ে পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও সড়ক পরিষ্কার করে।