প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন লণ্ঠন-এর উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এই অভিযান শুরু হয়। গতকাল সংগঠনটি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা-পরবর্তী দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন। এ সময় লণ্ঠন-এর সভাপতি মোর্শেদ হাবিব, সহসভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জুবায়েরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।