পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় ইউএনও মো. ফিরোজ মাহমুদের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও নর্দমা পরিষ্কার করা হয়। পরে স্কাউটসের সহকারী কমিশনার অধ্যক্ষ ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন থানার ওসি মো. আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হক প্রমুখ।