পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ও গাইবান্ধায় গতকাল শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চাই’ এ উদ্যোগ নেয়। রংপুর প্রেসক্লাবের সামনে এর উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। কর্মসূচির উদ্দেশ্য ছিল, রাস্তাঘাটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলা ও মানুষকে সচেতন করা। এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম প্রমুখ। গাইবান্ধা সদর হাসপাতাল ক্যাম্পাসে এ অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির। পরে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা ‘ডাস্টবিনে ময়লা ফেলব ও অন্যদেরও ফেলতে বলব’, এমন শপথ নেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর ও গাইবান্ধা প্রতিনিধি|