পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে গতকাল শনিবার কলেজের আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রেড ক্রিসেন্টের সদস্যরা কলেজের বিভিন্ন ভবনের সামনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মিতা সফিনাজ ও দলনেতা আল হেলাল।