পরিচ্ছন্নতা অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে ক্লিন মুন্সিগঞ্জ (পরিচ্ছন্ন মুন্সিগঞ্জ) গড়ার লক্ষ্যে গতকাল শহরে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে কার্যক্রম শুরু করা হয়। এ সময় পথের কাগজ ও ফুটপাতের আবর্জনা পরিষ্কারে জেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। এ সময় শহরের প্রধান সড়কের পাশে মাছবাজার-কাঁচাবাজার, ফলের দোকান ও হোটেলগুলো পরিদর্শন করা হয়।