প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পীরের বাজার ও কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ক্লিন অ্যান্ড বিউটিফুল শমশেরনগর এবং বাফিজা খাতুন ট্রাস্টের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল সোমবার বেলা একটায় পীরের বাজার ও বিকেল চারটায় শমশেরনগর বাজারে বিশিষ্ট বিজ্ঞানী আবেদ চৌধুরীর নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান চলে। অভিযানে পীরের বাজার ব্যবসায়ী সমিতির নেতারা ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সদস্যরা অংশ নেন।