প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যেখানে-সেখানে ময়লা নয়, ডাস্টবিনে ময়লা ফেলতে হয়’ স্লোগান সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে আমরাও পারি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল থেকে যাত্রা শুরু হলো পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন অ্যান্ড বিউটিফুল’ শমশেরনগর। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন শমশেরনগরের সন্তান মহা-কারাপরিদর্শক ব্রিগেডিয়ার সৈয়দ ইফতেখার উদ্দীন আহমদ। এর আগে ২০১৩ সালের ১ জানুয়ারি জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী শমশেরনগর বাজারে এক দিনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিলেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি