পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কাউটসের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬১তম জন্মদিন উপলক্ষে মাদারীপুরে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে মাদারীপুর লেকের পাড় স্বাধীনতা অঙ্গন থেকে এই কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ। পৌরসভার সহযোগিতায় স্কাউট দলের ছেলে-মেয়েরা চারটি দলে ভাগ হয়ে শহরের লেক চত্বর, পৌর বাজার, ইটেরপুল ও পুরান বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। মাদারীপুর সংবাদদাতা