পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ ও বাজার কমিটির উদ্যোগে গতকাল সোমবার উপজেলা পরিষদের সামনে থেকে বাজারসংলগ্ন বেইলি সেতু পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, বাজার কমিটির সভাপতি বেলায়েত হোসেনসহ স্থানীয় সচেতন লোকজন ঝাড়ু হাতে এই অভিযানে অংশ নেন। এখন থেকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে বাজার কমিটির সভাপতি বেলায়েত হোসেন জানিয়েছেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি