পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলি’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড় সদর উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত। এ সময় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এ বি এম আকতারুজ্জামানসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ঝাড়ু হাতে পরিষদ চত্বর পরিষ্কারে অংশ নেন। দেড় ঘণ্টাব্যাপী এই অভিযানে উপজেলা পরিষদ চত্বর, সরকারি বাসাবাড়ি ও সংযোগ সড়কগুলো পরিষ্কার করা হয়।