পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে শহরের পায়রা চত্বর থেকে টাউন হল চত্বর পর্যন্ত এক কিলোমিটার সড়ক পরিষ্কার করা হয়েছে। পরিবর্তন চাই সংগঠনের আয়োজনে এই কর্মসূচিতে দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। কর্মসূচি শেষে গতকাল সন্ধ্যা ছয়টায় টাউন হল চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফিদা হক, সংগঠনের সদস্য দিদারুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ এইচ সৌরভ, রংপুরের নাট্যকর্মী এ এফ এম সজীব প্রমুখ।