পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখলে নগর অনেকাংশে পরিচ্ছন্ন থাকবে। বিশেষ দিন বা সপ্তাহ নয়, সারা বছরই এই কার্যক্রমের সঙ্গে নগরবাসীকে যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল। গতকাল মঙ্গলবার সকালে নগরের ঝাউতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। সমাপনী আয়োজনে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান, কাউন্সিলর শহীদুল্লাহ শহীদ, আক্তারুজ্জামান, জাকির হোসেন প্রমুখ। ১২ নভেম্বর অশ্বিনী কুমার হল চত্বর থেকে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়