প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে গতকাল শনিবার সকাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, পৌরসভার মেয়র সরওয়ার কামাল, পৌরসভার কাউন্সিলর জিসান উদ্দিন, হেলাল উদ্দিন, ওমর ছিদ্দিক, কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার প্রমুখ।