পরিচ্ছন্নতা অভিযানে সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল রোববার জেলা যুবলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সামাজিক ভারসাম্য বজায় রাখা সম্ভব। তিনি সদর হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে জেলা সদর হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সাংসদ। পরে তিনি ঝাড়ু হাতে সদর হাসপাতালের প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।