প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পাশে মলচত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এর সৌন্দর্যবর্ধনে ফুলের বাগান, বৃক্ষরোপণ ও মাঠে ঘাস লাগিয়ে সবুজায়নের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি শুরু হবে আজ শনিবার সকাল সাড়ে আটটায়। কর্মসূচির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এসইএল ভলান্টিয়ার্স লাল সবুজ গ্রুপের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবার মাধ্যমে ‘ছোট একটি ভালো কাজ দিয়ে শুরু করি আজকের দিনটি, আমার আঙিনা আমিই পরিষ্কার রাখি, Clean DU, Green DU’ নামক চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।