পরিচ্ছন্নতা দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলা স্কাউটস ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্কাউটস কমিশনার কে এম নজীবউল্লাহ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ রাশেদ উজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, উপজেলা স্কাউটসের সম্পাদক শামসুল আলম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার, মহিলা পরিষদের সভাপতি শাহিদা রহমান প্রমুখ।