পরিচ্ছন্নতাকর্মী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দুজন পরিচ্ছন্নতাকর্মী হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশে করেছে বেশ কয়েকটি মানবাধিকার প্রতিষ্ঠান ও এনজিও। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা বৈষম্য বিলোপ আইন পাশ করার দাবি জানিয়েছে।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সহসভাপতি মণি রানি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, মানিক ও ভরত জমাদারের হত্যাকাণ্ডে সকল মানবাধিকার, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে সোচ্চার হতে হবে। তিনি অবিলম্বে বৈষম্য বিলোপ আইন পাশ করার দাবি জানান।
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, গত বছর দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সদস্যদের হত্যা ও নিপীড়নের তথ্য থেকে দেখা যায় কোনো মামলার অগ্রগতি হয়নি, বিচার হয়নি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য কাজল দেবনাথ পরিচ্ছন্নতাকর্মীদের অনুরোধ করেন ফরিদপুরে হত্যার প্রতিবাদে তারা যেন এক সপ্তাহ কাজ বন্ধ রাখেন।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী প্রমুখ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।