পরিচ্ছন্নতাকর্মীকে পিটিয়ে হত্যা করলেন সহকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় সহকর্মীদের হাতে একজন পরিচ্ছন্নতাকর্মী খুন হয়েছেন। গতকাল বুধবার সকালে কারখানা পরিষ্কার করার সময় কয়েকজন সহকর্মী তাঁকে পিটিয়ে হত্যা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, নিহত ওই পরিচ্ছন্নতাকর্মীর নাম মহিদুল ইসলাম (২৮)। তিনি চন্দ্রনগর এলাকার কিশোয়ান স্ন্যাকস লিমিটেডের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন। তাঁকে হত্যার ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাঁর আরেক সহকর্মী মো. সুমনকে। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী বলে জানান।