প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার পয়োনিষ্কাশন লাইন পরিষ্কার করেন যে কর্মীরা, তাঁদের কাজটা কতটা কঠিন ও ঝুঁকিপূর্ণ সেই চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা। সচিত্র ওই প্রতিবেদনে ঢাকা সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মীর কাজের বর্ণনা দিয়ে বলা হয়েছে, পয়োনিষ্কাশন লাইন পরিষ্কারের সময় খালি হাতেই কাজ করেন তাঁরা। পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী ছাড়াই বর্জ্য পরিষ্কার করেন এসব কর্মী। অনেক সময় খালি গায়েই ড্রেনের মধ্যে নেমে পড়েন, ডুবও দেন। এ দেশে পয়োনিষ্কাশন লাইনে কাজ করা কর্মীদের মধ্যে মৃত্যুর হারও বেশি। ডেইলি মেইল