পরিচ্ছন্নতার নামে তিন শতাধিক গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিষ্কার-পরিচ্ছন্নতার নামে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা থেকে এভাবে কাটা হচ্ছে গাছ৷ গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
পরিষ্কার-পরিচ্ছন্নতার নামে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা থেকে এভাবে কাটা হচ্ছে গাছ৷ গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনগুলোর (কলোনি) ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার নামে আগাছার পরিবর্তে তিন শতাধিক ফলদ, বনজ ও ঔষিধ গাছ কেটে ফেলা হয়েছে৷ বিদ্যুৎকেন্দ্রের সিভিল প্রকৌশলী শামসুল আলমের সহযোগিতায় শ্রমিক সংগঠন সিবিএর কয়েকজন প্রভাবশালী নেতা-কর্মী গাছগুলো বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
ওই বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আবাসিক এলাকার শতাধিক ভবনের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার নাম করে সিভিল প্রকৌশলী শামসুল আলমের নেতৃত্বে সিবিএ নেতা-কর্মীরা গত দুই সপ্তাহে তিন শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছ কেটে ফেলেন৷ ফলদ গাছগুলোর মধ্যে কয়েকটি ফল ধরা অবস্থায়ই কাটা হয়েছে৷
গত মঙ্গলবার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে পলাশ, চামেিল, মহুয়া ও প্রভািত আবাসিক এলাকায় গিয়ে দেখা গেছে, ভবনগুলোর চারপাশে যেসব আগাছা রয়েছে, তা পরিষ্কার করা হয়নি, বরং পরিষ্কার-পরিচ্ছন্নতার নাম করে আম, কাঁঠাল, জাম্বুরা, নিমসহ বিভিন্ন জাতের মধ্যবয়স্ক গাছ কেটে রাখা হয়েছে৷ কিছুদিন আগে কাটা গাছগুলোর গুঁড়ি পড়ে রয়েছে৷ গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান৷ 

নাম প্রকাশ না করার শর্তে আবাসিক এলাকার কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘স্যার যখন সিবিএ নেতাদের মাধ্যমে গাছগুলো কাটছিলেন, তখন আমরা বেশ কয়েকজন গাছ না কাটার অনুরোধ জানিয়েছিলাম৷ তিনি আমাদের কথায় পাত্তা না দিয়ে উল্টো বদিলর হুমিক দিয়ে থামিয়ে দেন৷ আজ (মঙ্গলবার) বৃষ্টি থাকায় লোকজন গাছ কাটতে আসেনি৷ শুনেছি আরও প্রায় ২০০-৩০০ গাছ কাটা হবে৷’
এ ব্যাপারে জানতে চাইলে সিবিএর কার্যকরী সভাপতি মানিক মিয়া বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক বিবেচনা করে আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে৷ এটা বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত৷ আগাছা পরিষ্কার না করে কেন ফলদ, বনজ ও ঔষধি গাছ কাটা হচ্ছে, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং সিভিল প্রকৌশলী শামসুল আলমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন৷
শামসুল আলম বলেন, ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আবাসিক এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার কথা চিন্তা করেই এসব চারা গাছ কাটা হচ্ছে৷ আমাদের লোকবল কম থাকায় একবারে সব গাছ কাটা সম্ভব হচ্ছে না৷ আর সব সময় তো সব কাজ শতভাগ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয় না৷ চারা গাছের মধ্যে কিছু বড় গাছও থাকতে পারে৷ কাটার পর গাছগুলো বিক্রি করা হচ্ছে কি না, তা আমার জানা নেই৷ আর এটা আমার কাজও নয়৷’ তিনি জানান, দুই সপ্তাহ আগে বিশ্বব্যাংকের ২০ জনের একটি প্রতিনিধিদল বিদ্যুৎকেন্দ্র এলাকা পরিদর্শন করে গেছে৷ তারা এসব ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করে৷
বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী কার্তিক চন্দ্র কুরি বলেন, ‘আিঙনা পরিষ্কার কর্মসূিচ চলছে৷ সেখানে বড় গাছ কাটার কথা নয়৷ বিষয়টি আমি দেখব৷’