প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচয় গোপন রেখে একাধিক বিয়ে করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির প্রথম স্ত্রীর মামলার পর এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। গতকাল বৃহস্পতিবার শুনানির পর আদালত এই আদেশ দেন।আদেশে আগামী সাত দিনের মধ্যে পাঁচলাইশ থানার পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার জানে আলম নামের ওই ব্যক্তির স্ত্রী আদালতে মামলা করেন।মামলার আরজিতে বলা হয়, রাঙ্গুনিয়ার পোমরা এলাকার বাসিন্দা জানে আলম ২০০৭ সালের ২৪ মে বিয়ে করেন। বিয়ের পর প্রথম স্ত্রীর কাছ থেকে তিনি তিন লাখ টাকা যৌতুকও নেন। এরপর ঠিকানা পাল্টে দিয়ে ও ছদ্মনাম ব্যবহার করে জানে আলম আরও দুটি বিয়ে করেন। এই দুটি বিয়ে করার আগে তিনি প্রথম স্ত্রীর অনুমতি নেননি।