পরিচয় না দেওয়ার খেসারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ে গতকাল বুধবার আসামি ধরতে গিয়ে মার খেয়েছেন পুলিশের একজন কর্মকর্তা। আইনজীবী ও তাঁদের সহকারীরা ভুল করে তাঁকে মারধর করেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের আবদুর রেজ্জাক রাজু একটি মারামারি মামলায় আইনি সহায়তা নিতে গতকাল দুপুরে হবিগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ে যান। এ সময় চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবু কাওসার সাদা পোশাকে দুজন কনস্টেবল নিয়ে সেখানে গিয়ে রাজুর হাত ধরে টানাহেঁচড়া শুরু করেন। আইনজীবীরা তাঁদের রাজুর প্রতিপক্ষ ভেবে মারধর শুরু করেন। পরে কাওসার পুলিশের পরিচয় দিয়ে রক্ষা পান।এ ব্যাপারে আইনজীবী আবদুল হাই বলেন, ‘আমরা মনে করেছিলাম, প্রতিপক্ষের লোকজন রাজুকে ধরে নিয়ে যাচ্ছে।’ তিনি জানান, আসামি ধরার আগে নিজের পরিচয় না দেওয়ার ভুলের কথা স্বীকার করেছেন এসআই।