পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় গত শনিবার রাতে মৃত অবস্থায় উদ্ধার যুবকের নাম ইকবাল হোসেন (২২)। তিনি উত্তরা পশ্চিম থানার কামারপাড়ায় থাকতেন। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন বলেন, ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবন থেকে শনিবার রাত পৌনে ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গতকাল রাত নয়টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে থানার ডিউটি অফিসার জানিয়েছেন।