পরিচয় মিলেছে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া
গেছে। তাঁর নাম নারায়ণ গোস্বামী (২৫)। বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ভোজপুর গ্রামে। গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, প্রথমে লাশের ছবি দিয়ে পরিচয় জানার চেষ্টা করা হলেও মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাঁর পরিচয় জানা যায়নি। গত বুধবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিহত ব্যক্তির স্বজনেরা থানায় এসে তাঁর শার্ট ও জিনসের প্যান্ট দেখে লাশ
শনাক্ত করেন। গত মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।