পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর কৃষি ডিপ্লোমা কলেজ (এটিআই) চত্বরের ডোবা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার কঙ্কালটির পরিচয় মিলেছে। কঙ্কালটি গাজীপুর সদর উপজেলার চতর নয়াপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে মুক্তা আক্তার (২০)। নিহতের মা বাহাতুন্নেছা গতকাল শুক্রবার মেয়ের কঙ্কাল শনাক্ত করেছেন। নিহতের মা বাহাতুন্নেছা জানান, তাঁর মেয়ে মুক্তা স্থানীয় একটি কারখানায় চাকরি করত। গত ১৫-১৬ দিন আগে কারখানার ছুটির পর বাড়ি থেকে তার এক বান্ধবীর সঙ্গে বের হয়ে নিখোঁজ হয়।