পরিচয় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার আমইল গ্রামের খাল থেকে অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধারের প্রায় তিন মাস পর ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে এসেছে। কিন্তু লাশের কোনো পরিচয় মেলেনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল আজিজ জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে অজ্ঞাত ওই যুবককে শ্বাসরোধে হত্যা করার কথা বলা হয়েছে। গত ১৬ মে আমইল গ্রামের খালের গলাধরায় অজ্ঞাত যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।