পরিচয় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গত বৃহস্পতিবার মৃত অবস্থায় উদ্ধার করা কিশোরীর (১৬) পরিচয় পাওয়া যায়নি। বেওয়ারিশ হিসেবে লাশটি ময়মনসিংহ পৌর শহরের একটি কবরস্থানে গতকাল শুক্রবার দাফন করা হয়েছে। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কসংলগ্ন বকশিমুল উচ্চবিদ্যালয়ের পাশের একটি ধানখেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই লাশ পাওয়া যায়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা সম্ভবত ধর্ষণ শেষে মেয়েটিকে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হয়।