প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের পরিচয় মেলেনি। নিহত ব্যক্তিদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পড়ে থাকলেও কেউ নিতে আসেনি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই দুই ব্যক্তি নিহত হন। র্যাবের ভাষ্যমতে, নিহত দুই ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। ফেনী সদর হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই ব্যক্তির লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। গত শুক্রবার দুপুর থেকে লাশগুলো মর্গে পড়ে আছে। এখনো কেউ তাঁদের খোঁজ নিতে আসেনি।
ফেনী অফিস