পরিচয় শনাক্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর এলাকা থেকে গত বছরের ২৬ এপ্রিল উদ্ধার করা এক ব্যক্তির লাশের পরিচয় এখন পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি। ২৫ থেকে ৩০ বছরের অজ্ঞাতনামা এই ব্যক্তির লাশের ছবি সিআইডির কাছে সংরক্ষিত আছে। তাঁর গায়ের রঙ শ্যামলা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট ছয় ইঞ্চি। মুখমণ্ডল ক্ষতবিক্ষত লাশটির ডিএনএ প্রোফাইল সংগ্রহ করে রাখা আছে। ওই ব্যক্তির পরিচয় উদ্ঘাটনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে সিআইডি। এ ব্যাপারে সিআইডির ঢাকা মেট্রো (দক্ষিণ) কোতোয়ালি ইউনিটের পরিদর্শক মো. আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।