প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান। শাহজাদপুর মৎস্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ইউএনও শামীম আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি রানী দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ। প্রথম পর্যায়ে ১২০ জন জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়।